বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে

বাম জোটের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ২০

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে অর্ধদিবস হরতাল কর্মসূচিতে পুলিশের বাধার সম্মুক্ষিন হয়েছে, বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ৬ টা থেকে শুরু হওয়া হরতাল সমর্থন মিছিল বের করলে নগরীর বঙ্গবন্ধু সড়কে চুনকা পাঠাগারের সামনে ওই বাধার সম্মুক্ষিন হয়।

নেতৃবৃন্দ জানান, সকালে হরতাল সমর্থনে মিছিল বের করলে নগরীর বঙ্গবন্ধু সড়কের ২নং গেট থেকে শুরু করে চাষাঢ়া হয়ে ডিআইটি আসলে পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এ সময় ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে, পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় ২০ জনের বেশী নেতাকর্মী আহত হয় বলে জানায় তারা।

আহতদের মধ্যে সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, বাসদের সাংস্কৃতিক সংগঠন চারণের জেলা কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল, , রি-রোলিং স্টিল মিলের সংগঠক রেজাউল করিম, ছাত্রফ্রন্টের নেতা জিহাদ হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের গাবতলী শাখার মো. আলম, সিপিবির নুরুল ইসলা, শরৎ মন্ডল, ছাত্র ফ্রন্টের সদস্য রোকন মিয়ার নাম পাওয়া গেছে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »