মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ

সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিনকে প্রধান আসামী করে বিএনপির ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২২০ Time View

সিদ্ধিরগঞ্জে অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরের দায়ে বিএনপির ৬৮ জন নেতাকর্মী আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির-৩ বাদি হয়ে নাশকতা মামলা দায়ের করেন। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় তার দুই ছেলে ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল এবং জেলা কৃষকদলেত সদস্য সচিব কায়সার রিফাতকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সানারপাড়, শিমরাইল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা। তখন নেতাকর্মীরা কয়েকটি বাসও ভাঙচুর করে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, সিদ্ধিরগঞ্জে অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরের দায়ে বিএনপির ৬৮ জন নেতাকর্মী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »