বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

অবরোধের দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল কম

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৩২ Time View

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে তিনদিন ব্যাপী অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেই যানবাহন ও যাত্রীর চাপ। অবরোধ কর্মসূচির ১ম দিনেই মতোই মহাসড়কে সুনসান অবস্থা বিরাজ করছে। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সরেজমিনে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মহাসড়কে যান চলাচল সীমিত রয়েছে। এর ফলে কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়া মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। পাশাপাশি অনেককেই বাসের জন্য মহাসড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। বিল্লাল হোসেন তালুকদার নামের এক চাকুরীজীবি জানান, সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে দেখি মহাসড়কে তেমন যানবাহন নেই। তাই বাসের জন্য অপেক্ষা করছি। কখন বাস পাবো কিজানি।

শিমরাইল পরিবহনের বাসচালক জজ মিয়া জানান, অনেকেই আতঙ্কে বাস নিয়ে মহাসড়কে বের হোন না। পেটের দায়ে আমি বাধ্য হয়েছি বাস নিয়ে মহাসড়কে আসার। রাস্তা খালি থাকায় স্বাচ্ছন্দেই এক স্থান থেকে আরেকস্থানে যেতে পারছি। অবরোধ থাকলেও কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয় নি বলে জানান তিনি।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, সকাল থেকে যানবাহন ও যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে। কিন্তু কি কারণে কম তা আমার জানা নেই। আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সকাল থেকেই কাজ করে যাচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মহাসড়কে যেকোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »