রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

ফতুল্লায় স্বামী-স্ত্রীর কলহের জেরে আট দিনের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ফতুল্লা
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৫৫ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাঁও এলাকায় স্বামী রাজীব হোসেনের সঙ্গে স্ত্রী ফারজানার পারিবারিক কলহের জেরে আট দিনের কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার রাতে শাসনগাঁও এলাকার বনশ্রী মোড়ের শাহজাহান খানের ভাড়াটিয়া বাসায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজীব হোসেন সঙ্গে তার স্ত্রী ফারজানার পারিবারিক বিষয়ে নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ১৪ মাস বয়সী ছেলে ও আট দিন বয়সের কন্যা শিশুকে রেখে ফারজানা তার বোনের বাসায় চলে যান। পরদিন বুধবার রাতে আট দিনের কন্যা শিশু নিথর হয়ে পড়লে রাজীব তার স্ত্রীর কাছে নিয়ে যান। তখন শিশুটির কোন সাড়াশব্দ না পেয়ে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটি কিভাবে মারা গেছে তার আসল কারণ জানা যাবে। এ বিষয়ে ওই শিশুর মা বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »