শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় ট্রাক চালকের মৃত্যু

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ Time View

বন্দরের রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মুন্না (৪৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর লেডিস পেট্রোল পাম্পের সামনে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

মুন্নাকে নিয়ে আসা সহকারি আকাশ বলেন, আব্দুল মুন্না ট্রাকচালক। ট্রাক থামিয়ে মদনপুর লেডিস পেট্রোল পাম্পের সামনে রাস্তা পারাপার সময় হঠাৎ একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মুন্নার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »