বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

৭ লক্ষ ৮০ হাজার টাকার জাল নোট ও তৈরীর সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ Time View

সিদ্ধিরগঞ্জে ৭ লক্ষ ৮০ হাজার টাকার নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা জোনের (খ) ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আলমগীর হোসেন (৩৪), মোঃ রাসেল (৩২) ও মোঃ রুবেল ইসলাম হৃদয় (২০)। গ্রেফতার মোঃ আলমগীর হোসেন ফেনীর আকরামপুরের মৃত আবু তালেবের ছেলে। মোঃ রাসেল চাঁদপুরের ফরিদগঞ্জের মৃত আব্দুর রশিদের ছেলে ও মোঃ রুবেল ইসলাম হৃদয় কুড়িগ্রামের নাগেশ্বরীর আজিজ রহমানের ছেলে।
এসময় নোট ছাপানোর সরঞ্জাম ও নগদ ৭ লক্ষ ৮০ হাজার টাকা, ১টি ল্যাপটপ, ১ টি প্রিন্টার, জালনোট তৈরির ডাইস ৩টি, জালনোট তৈরির গ্লাস ২টি, ট্রেসিং পেপার ১ কেজি, এ ফোর পেপার ২৫০ পেজ ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রংয়ের কালি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজিজ মোল্লার ভাড়াবাড়ির ৪র্থ তলায় অভিযান চালিয়ে তিনজনকে জাল নোট প্রস্তুত করা অবস্থায় গ্রেপ্তার করে এবং নগদ ৭ লক্ষ ৮০ হাজার জাল টাকাসহ জালনোট ছাপানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, জাল নোট প্রস্তুত করে তারা বিভিন্ন ধর্মীয় উৎসব (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) সহ বিভিন্ন সময় ঢাকাসহ আশ-পাশের সকল জেলায় জালনোট বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »