শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংস্কার বাস্তবায়ন না হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে: শফিকুর রহমান ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বি.স্ফোর.ণ: আহত ১৫: সড়ক অব.রোধ: শ্রমিক বিক্ষোভ ফতুল্লায় ঝোপ থেকে ‘পেন গা.ন’ ও ব্যবহৃত কা.র্তু.জের খোসা উদ্ধার নারীদের জন্য দুই বিশেষায়িত হাসপাতাল: সারা দেশে নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর

আইন শৃঙ্খলা বাহিনীর অভিযনে দুবাই প্রবাসীর ২২ লাখ টাকা মালামাল উদ্ধার

বন্দর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

বন্দরে প্রবাস ফেরৎ এক প্রতারকের কাছ থেকে ২২ লাখ টাকা বিভিন্ন মালামাল উদ্ধার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গত বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল উদ্ধার করা হয়।

কামতাল পুলিশের তথ্য সূত্রে জানাগেছে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বান্দেরজলা এলাকার মকবুল আহমেদ এলাকার ছেলে নাছির উদ্দিন মিয়া দীর্ঘ দিন ধরে দুবাই প্রবাসে বসবাস করে আসছে। বন্দর উপজেলার পিচ কামতাল এলাকার মনির হোসেনের ছেলে শহিদ মিয়া একই দেশে থাকার সুবাদে তাদের মধ্যে বন্ধুত তৈরি হয়। সহিদ মিয়া প্রবাস থেকে সম্প্রতি সময়ে দেশে আসে। বন্ধুত্বের সুবাদে নাসির মিয়া প্রবাস ফেরৎ সহিদ মিয়ার নিকট তার বাড়িতে পৌছে দেওয়ার জন্য ২টি র্স্মাট ফোন, ১টি ল্যাপটপ, ১টি স্বর্ণের বার, ৪টি স্বর্ণের চুড়ি ও ৪টি রেং দেয়। প্রতারক শহিদ মিয়া নাছির উদ্দিনের উল্লেখিত মালামাল তার বাড়িতে পৌছে না দিয়ে আত্মসাতের পাঁয়তারা করে। পরে ক্ষতিগ্রস্থ প্রবাসী নাছির উদ্দিন দেশে ফিরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কামতাল তদন্ত কেন্দ্র পুলিশের সহযোগিতা চায়।

এ ঘটনায় উল্লেখিত ফাঁড়ি ইনর্চাজ ও পুলিশ পরিদর্শক এ এইচ এম মাহমুদ এর নেতৃত্বে একই ফাঁড়ি উপ-পরিদর্শক আল ইসলামসহ সঙ্গীয় র্ফোস গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল উদ্ধার করে মালামালের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »