বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার

সোনারগাঁয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৯ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুন্না নামে এক ডাকাতকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি গ্রামের আক্কেল আলীর ছেলে মো. মুন্না, সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের শাহজাহানের ছেলে তন্ময়, মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মো. সবুজ ও বন্দর উপজেলার কামতাল গ্রামের আবদুল লতিফের ছেলে ইমরান মিয়া।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় অভিযান পরিচালনা চালায় পুলিশ। এ সময় মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় ডাকাত মুন্নাকে। ডাকাত মুন্নার স্বীকারোক্তিতে পুলিশ রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য তিনজনকে গ্রেপ্তার করে। তাদের নামে সোনারগাঁ, আড়াইহাজার ও বন্দর থানায় ডজনখানেক ডাকাতির মামলা রয়েছে। তারা রাতের বেলায় মহাসড়কে বিভিন্ন যানবাহনের গতিরোধ করে টাকা-পয়সা, যাত্রীদের স্বর্ণালংকারসহ মালপত্র লুট করে নিয়ে যেত। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »