শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে ভাগ্নের মরদেহ দেখে শোকে মামার মুত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৩ Time View

সিদ্ধিরগঞ্জে স্কুল শিক্ষক ভাগ্নের লাশ দেখে শোকে কাতর হয়ে মামা ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত ভাগ্নের নাম রাশেদুল ইসলাম সজলের (৪১) ও মামার নাম আবু সাইদ (৫০)। শেদুল ইসলাম সজল সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত বজলুর রহমানে ছেলে।তিনি গোদনাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অন্যদিকে, নিহত মামা আবু সাঈদ একই এলাকার মৃত ফজলুল হকের ছেলে। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম সজল তার বন্ধুদের সঙ্গে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরে বেড়াতে যান। সেখানে দুপুর আনুমানিক ২টার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পরবর্তীতে বন্ধুরা মরদেহ তার নিজ বাসায় নিয়ে আসেন। মরদেহ দাফনের কার্যক্রমের জন্য গোসল করানোকালে হঠাৎ তার ছোট মামা আবু সাইদ মরদেহ দেখা মাত্রই হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত ওই স্কুল শিক্ষকের বন্ধু রিপন মাহমুদ আকাশ বলেন, মামা-ভাগনের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। ভাগনের এমন মৃত্যু মামা সহ্য করতে পারেননি। বৃহস্পতিবার রাত ১০টায় ওই এলাকার কেন্দ্রীয় ধনকুন্ডা জামে মসজিদের সামনে জানাজা শেষে একসঙ্গে দুজনের দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »