শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ইট বোঝাই ট্রাকের ধাক্কা: নি.হ.ত ১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ Time View

সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় জিয়াউল হক (৪০) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকটির চালক।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের উত্তর পাশে সোলেমান আহমেদ তানভীর পরিবহনের মালিকানাধীন মক্কা মদিনা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিল। এ সময় এনএস বিল্ডার্সের একটি ইটবোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে কাভার্ডভ্যানটির পেছনে ধাক্কা দেয়।

এতে কাভার্ডভ্যানটি সড়কের ঢালে গিয়ে আটকে যায় এবং ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় ট্রাকে বসে থাকা হেলপার জিয়াউল হকের শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হন ট্রাক চালক। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সার্জেন্ট খুরশীদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার জিয়াউল হকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। তার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত চালকের পরিচয় জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »