শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৯ Time View

সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাতে থানার উপপরিদর্শক মফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে উল্লেখ করেছে পুলিশ।

এই মামলায় নাজিম উদ্দিন উজ্জ্বল নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূইয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি দেলোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ জিসান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শিব্বির, শ্রমিক লীগের লিটন, ছাত্রলীগের যুবরাজ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহসভাপতি কবির চৌধুরী, শ্রমিক লীগের কবির হোসেন, আওয়ামী লীগের মো. আলী, যুবলীগের আব্দুল কাদির খোকন, যুবলীগ নেতা মাসুম।

মামলার এজাহারে পুলিশ উল্লেখ করেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার সাততলা ভবনের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে গিয়ে পুলিশ সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা সেখানে সমবেত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের পরিকল্পনা করতে দেখতে পান। একই সঙ্গে তারা মিছিল ও স্লোগানের প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে সোনারগাঁ উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মো. নাজিম উদ্দিন উজ্জ্বলকে (৩৯) গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রাম এলাকার বাসিন্দা এবং বর্তমানে নারায়ণগঞ্জের কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “নিষিদ্ধ কোনো কার্যক্রম যাতে পরিচালিত না হয় সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের অপতৎপরতায় যারা জড়িত হবেন তাদের আইনের আওতায় আনা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »