সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পিকেটিং, বিএনপির ২ নেতা আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩৮১ Time View

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে পিকেটিং করার সময় বিএনপির দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ওই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ করিম ও বিএনপি নেতা মো. আবু তালেব ওরফে বাবু।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, সানারপাড়ের পিডিকে পাম্পের সামনে ৮-১০ জন জড়ো হয়ে ঢাকা-চট্রগ্রাম মহা সড়কে পিকেটিং করার চেষ্টা করছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা। সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়৷ ছত্রভঙ্গ হয়ে যাওয়া নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই দুই জনকে আটক করে পুলিশ।

আটক দুইজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত নাশকতার মামলার আসামী বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »