বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ থেকে প্রায় ৬ টন অবৈধ পলিথিন ব্যাগ জব্দ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৮ Time View

প্রায় ৬ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ, পিপি দানা ও পলি রোল জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঠাননগরে সোমবার (১১ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করা হয়। এতে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব-১১ অংশ গ্রহণ করেন।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার আরাফাত মোহাম্মদ নোমান।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বেনামী পলিথিন উৎপাদনকারী কারখানা থেকে প্রায় ৬ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ, পিপি দানা ও পলি রোল জব্দ করা হয়। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »