সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা

তিতাসের এমডিকে ’আমরা নারায়ণগঞ্জবাসী’র স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২০১ Time View

তিতাস গ্যাসের এমডিকে স্মারকলিপি দিয়েছে আমরা নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জের আবাসিক চুলায় তীব্র গ্যাস সংকট নিরসন এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে রবিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকার কারওয়ান বাজার এ অবস্থিত তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে এ স্মারকলিপি দেয়া হয়।

আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের এমডি মো. হারুনুর রশীদ মোল্লার সাথে সাক্ষাৎ করেন। এসময় তিতাস এমডি গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দি মন্টু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, রমজান উল রশীদ, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল হক, প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান (জামান) ও কোষাধ্যক্ষ রুহুল আমিন খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাজিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »