বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোডাউন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View

ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে বিশাল শোডাউন করে যোগদান করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

শুক্রবার (১লা সেপ্টেম্বর) বিকেল ৩ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি আয়োজন করা হয়।

এদিকে নয়াপল্টনের মহাসমাবেশকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ১০টি ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে সিটি হার্ট মার্কেটের সামনে এসে জড়ো হয়।

পরে দুপুর তিনটার দিকে ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১দফা দাবি শ্লোগানে শ্লোগানে মূল শোভাযাত্রায় যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসময়ে আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপি’র সভাপতি শাহজাহান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপি’র সভাপতি সামসুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন, তারাব পৌরসভা বিএনপি’র সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভূঁইয়া মিন্টু, কাঞ্চন পৌরসভা বিএনপি’র সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক কায়সার রিফাত, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, জেলা তাঁতী দলের সভাপতি এড. শুক্কুর মাহমুদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »