শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

শেখ হাসিনা আগামীতেও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন: টিটু

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬০৬ Time View

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু বলেছেন, আমরা আশা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আগামীতেও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। উনি স্মার্ট বাংলাদেশের পাশাপাশি স্মার্ট ক্রীড়াঙ্গনও গঠন করবেন। যাতে আমাদের যে ক্রীড়ার পরিচিতি বিশ্বব্যাপী, সেই ধারাটা যাতে অব্যাহত থাকে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এ আয়োজিত এক র‌্যালির পূর্বে তিনি একথা বলেন।

মহান বিজয় দিবসকে সামনে রেখে আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বাংলাদেশ জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ, জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন যৌথ আয়োজনে এবং নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় র‌্যালিটির আয়োজন করা হয়েছে।

এসময় তানভীর আহমেদ টিটু আরও বলেন, আমরা একজন বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বলে আমরা একটি বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে। আমরা স্মার্ট বাংলাদেশের পাশাপাশি একটি স্মার্ট ক্রীড়াঙ্গন পাব এই প্রধানমন্ত্রীর হাত ধরে। সেই কারণে আনন্দিত হয়ে আমরা সারা বাংলাদেশে আজ এই র‌্যালিটি করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »