শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি

মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা সেলিম ওসমানকে নির্বাচনী কাজে সহযোগীতা করবেন: খোকন সাহা

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৮ Time View

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একেএম সেলিম ওসমান এর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার রাজনৈতিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট খোকন সাহা বলেন, নির্বাচনে সেলিম ওসমানের পক্ষে কে মাঠে নামলো আর কে নামলো না সেটা দেখার বিষয় না, শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে নারায়ণগঞ্জ ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নির্বাচনে মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কে নির্বাচনে নামলো আর কে নামলো না এটা দেখার দরকার নাই। অনেকেই মনোনয়ন কিনেছেন কিন্তু দল কাউকে মনোনীত করেননি, আবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ থাকলে কেউ প্রার্থী হননি। কেন্দ্রীয় নেতাদের ফোন করে ছিলাম ওনারা আমাকে বলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে একেএম সেলিম ওসমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী এটাই ওনার সিদ্ধান্ত। তাই আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাস্তবায়নে কাজ করবো। সেলিম ওসমান সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে কর্মসূচী ঘোষণা করবেন। মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে এমপি সেলিম ওসমানকে নির্বাচনী কাজে সহযোগীতা করবেন। আমাদের কাজ আমরা শতভাগ স্বতস্ফুর্ত ভাবে করবো।

এসময় ১৫ নং ওয়ার্ড এসএম মালেহ রোড সদর থানা সংলগ্নে নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী প্রধান প্রচার কেন্দ্রের স্থান ঘোষনা করা হয়।

১৫নং আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ জি এম আরমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান মুন্না, আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন মাস্টার, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সভাপতি ও ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এইচ এম রাসেল, শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন আনু, জেলা তাতীলীগের আহ্বায়ক চৌধুরী আলম সাহেদ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, ১৫ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো. সোহেল, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি হামদান-উর রহমান শান্ত, আওয়ামী লীগ নেতা সঞ্জয় সাহা, সাগর দেব নাথ, পঙ্কজ সাহা, মোশারফ হোসেন মিনার, সাইফুদ্দিন আহম্মেদ বাবু, মো. হানিফ, মোক্তার হোসেন, নূরে আলম খান, কাঞ্চন সেন, ছাত্রলীগ নেতা রায়হান ভূঁইয়া, জয় সেন সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »