শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

নির্বাচন বর্জনের আহ্বান ইসলামী আন্দোলনের

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬১ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠছে। বর্তমানে প্রহসনের নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদের আয় বেড়েছে ১০০ থেকে এক হাজার গুণ পর্যন্ত। এই অবৈধ সম্পদ রক্ষায় তারা যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। ধোকাবাজির নির্বাচন দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে। প্রহসনের নির্বাচন বর্জনের করার জন্য দেশবাসী প্রস্তুত।

বুধবার (২৭ নভেম্বর) বিকালে নগরের বিভিন্ন এলাকায় নির্বাচন বর্জনের লক্ষ্যে গণসংযোগ শেষে মুফতি মাসুম বিল্লাহ এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন বর্জনে গণসংযোগ ও জনমত তৈরিতে কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বারবার প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বলেছি এই একতরফা নির্বাচন থেকে সরে আসার কথা বলে আসছি। কিন্তু তিনি অধিকাংশ বিরোধী দলের মতামতের তোয়াক্কা করেনি, কথা শোনেননি; বরং তিনি একদলীয় নির্বাচনের আয়োজন করে দেশকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি হাবীবুল্লাহ হাবিব, শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাও. আব্দুল হান্নান।

তিনি বলেন, পীর সাহেব চরমোনাই দেশপ্রেমিক ঈমানদার জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এই পাতানো নির্বাচনে কোনভাবে সহযোগিতা করা যাবে না। তাই এই নির্বাচনে কোন ভোটার ভোট দিতে যাবে না, ভোট দিবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »