রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

দলীয় নির্দেশনা অমান্য করায় বিএনপির ৬ নেতা বহিস্কার

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ Time View

দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অপরাধে নারায়ণগঞ্জের ৬ নেতাকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত মাহমুদ হাশেম শকুসহ ৬ নেতাকে বিএনপির সকল সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন: মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল, বর্তমান আহবান কমিটির সদস্য শওকত হাশেম শকু, মহানগর বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান আহমেদ, গোলাম নবী মুরাদ ও সোনারগাঁ বিএনপির মো. নুরুজ্জামান।

উল্লেখ্য, দলীয় নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন বিএনপির এই ছয় নেতা। বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট থেকে বিএনপির ডাকা সরকার পতনের আন্দোলনে অংশ না নিয়ে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অপরাধে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলের হাইকমান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »