বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

এই টাকা ছড়াছড়ি থামাতে না পারলে সুষ্ঠু নির্বাচনের অঙ্গিকার ভেস্তে যাবে: তৈমুর

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩০ Time View

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, রূপগঞ্জে ব্যাপক টাকার ছড়াছড়ি চলছে। যারা টাকার ছড়াছড়ি করছে তারা এ নির্বাচনকে ব্যবসা হিসেবে নিয়েছে৷ তারা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়েই টাকা ইনভেস্ট করে। পরে জমি দখল করে সেই টাকা তুলে নেয়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জের সাওঘাট সুবর্ণ গ্রামে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এই টাকা ছড়াছড়ি থামাতে না পারলে সুষ্ঠু নির্বাচনের অঙ্গিকার ভেস্তে যাবে। এবার নির্বাচনে প্রশাসন ও নির্বাচন কমিশনকে আমি নিরপেক্ষ দেখছি কিন্তু তারা এবার কুলিয়ে উঠতে পারছেনা। নির্বাচন টাকার ছড়াছড়ি প্রতিরোধ করতে না পাররে যারা রাজনৈতিক দুর্বৃত্ত তাদের হাতেই রাজনীতি চলে যাবে। তৃনমুল বিএনপি এর তীব্র নিন্দা জানায়। জনগণের উচিত এটার নিন্দা করা ও টাকা প্রত্যাখান করা।

পরে গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তৃনমুলের মহাসচিব৷ এসময় স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »