বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

লেগুনা চালককে হত্যা: বন্দর থেকে সৈনিকলীগের ২ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২০২ Time View

ঢাকার পান্থপথে লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত বঙ্গবন্ধু সৈনিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে তথ্য জানানো হয়। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর বাগদোবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকার মোমিন আলীর ছেলে সাইফুল ইসলাম পলাশ এবং হাবিব উল্লাহর ছেলে সজীব অর্নব। এদের মধ্যে সাইফুল ইসলাম পলাশ বঙ্গবন্ধু সৈনিক লীগ বন্দর উপজেলা সভাপতি এবং সজীব অর্নব বঙ্গবন্ধু সৈনিক লীগের মদনপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের নারায়ণগঞ্জ জেলার সভাপতি জসিম উদ্দিন।

র‌্যাব জানায়, গত ২ আগস্ট রাতে ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি মার্কেটের সামনের রাস্তায় একটি লেগুনাকে ঠেলে নিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগায় প্রাইভেটকার আরোহীরা লেগুনা চালক মোঃ সবুজ খানকে (৩৫) পিটিয়ে হত্যা করে। নিহতের সহকর্মী মোঃ জামাল ও মিন্টু জানায়, লেগুনা গাড়িটিতে গ্যাস শেষ হয়ে যাওয়ায় তারা তিন জন ঠেলে বসুন্ধরা সিটির সামনে দিয়ে কাওরান বাজারস্থ মাছের আড়ৎ হয়ে গ্যাস পাম্পের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বসুন্ধরা সিটির সামনে রাস্তায় একটি প্রাইভেটকারের সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের আরোহীরা গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে লেগুনা চালককে অজ্ঞান করে ফেলে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতেই পরীক্ষার পর সবুজ খানকে মৃত ঘোষণা করেন।

সবুজ খানের সহকর্মীরা আরোও জানান, প্রাইভেটকারের লোকজন সবাই মদ্যপ অবস্থায় ছিল। উক্ত ঘটনায় তেজগাঁ থানায় একটি মামলা রুজু হয়। ঘটনার পর গ্রেফতাররা আত্মগোপনে ছিলেন সাইফুল ইসলাম পলাশ এবং সজীব অর্নব। পরে অভিযান চালিয়ে র‌্যাব-১১ সদস্যরা তাদের গ্রেফতার করে। র‌্যাব জানায়, তাদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »