শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২২৫ Time View

বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক হোসিয়ারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় প্রেমিক আবু তাহের (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে বুধবার (২২ নভেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে।

গ্রেপ্তারকৃত ধর্ষক আবু তাহের বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মামুদনগর এলাকার নুরুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃতকে দুপুরে নারী শিশু নির্যাতন মামলায় আদালতে প্রেরণ করেছে ।

এর আগে গত শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় বন্দর থানার মাহমুদনগর এলাকায় এ ধর্ষণ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষিতার মা আলেয়া বেগম বাদী হয়ে গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে ধর্ষক আবু তাহেরকে আসামি করে বন্দর থানায় এই মামলা দায়ের করেন। যার মামলা নং -২০(১১)২৩।

মামলার বাদিনী সূত্রে জানা গেছে, মামলার বাদিনীর ১৪ বছরের হোসিয়ারি শ্রমিক মেয়ে দীর্ঘদিন ধরে শহরের হাবিব টাওয়ারের সপ্তম তলায় জান্নাত হোসিয়ারিতে কাজ করে আসছিল। উল্লেখিত টাওয়ারে এক সাথে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর বেলা ১১ টায় প্রেমিক আবু তাহের তার প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতা বিষয়টি তার পরিবারকে জানালে এ ঘটনায় তার মা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »