বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

বন্দরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২০৭ Time View

বন্দরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরে ডুবে আনাফ (৩) ও আব্দুল আজিজ (৩) নামে দুই শিশু নিহত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার এ ঘটনাটি ঘটে। নিহত আজিজ (৩) ওই এলাকার কবীর মিয়ার ছেলে ও আনাফ নুরুজ্জামান মিয়ার ছেলে। নিহত দুই শিশু আপন চাচাত ভাই।

স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার বিকেল ৪টায় আব্দুল আজিজ ও তার চাচাত ভাই আনাফ বাড়ি পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ি লোকজন খোঁজাখুজি করে তাদের কোন হদিস পায়নি।

পরে সোয়া ৫টায় বাড়ির পাশে পুকুরে জুতা পরে থাকতে দেখে পুকুরে নেমে তারা খোঁজাখুজি করে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে।

এদিকে পুকুরে ডুবে ২ শিশুর র্মমান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। শিশু দুটির লাশ দেখার জন্য ভিড় জমায় উৎসক জনতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »