মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ

শীতলক্ষ্যা থেকে যুবকের লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৯ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার বিকেলে সুমিলপাড়ার সাধুরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনো সনাক্ত হয়নি। সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তজিমুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকাবাসী শীতলক্ষ্যা নদীর সুমিলপাড়ার সাধুরঘাটের পাশে একটি লাশ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। কাঁচপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তজিমুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশটি কত দিনের আগে তাও জানা যায়নি। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো বলেন, এখনো উক্ত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »