মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অ.গ্নি.কা.ন্ডে ৬ বাংলাদেশির মৃ.ত্যু: নারায়ণগঞ্জের এক গ্রামে তিন পরিবারের মাতম আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ফতুল্লায় মাদক মামলার পলাতক আসামী আটক

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২১৯ Time View

ফতুল্লায় মাদক মামলার এক পলাতক আসামীকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (২০ নভেম্বর) ফতুল্লা মডেল থানার তল্লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যম্যে আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মো. জীবন (২৫)। ফতুল্লা মডেল থানার তল্লা সবুজ বাগ এলাকার তাহের মিয়ার বাড়ির ভাড়াটিয়া সে। পিতার নাম ফারুক, মাতার নাম নূর জাহান।

র‌্যাব-১১, সিপিসি-১ এর সিনিয়র সহকারী পরিচালক কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি হতে এ তথ্য পাওয়া যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা আদালত নারায়ণগঞ্জ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) সারণীর ৯(ক) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছে। সেইসাথে ৬ মাসের সশ্রম কারাদন্ড, ২০০০ টাকা অর্থ দন্ড ও অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। পরবর্তীতে আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »