বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লায় কিশোরীর গলায় ফাসঁ লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View

ফতুল্লায় গলায় ফাসঁ লাগানো সুমাইয়া (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার বাংলাবাজর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত সুমাইয়া ফতুল্লা মডেল থানার বাংলাবাজারস্থ ইমরানের বাড়ীর ভাড়াটিয়া রিয়াজুলের মেয়ে। তার মা লাভলী বেগম সৌদি প্রবাসী। সে খালার সাথে ঐ বাসায় বসবাস করতো।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানায়, নিহত সুমাইয়া তার খালা-খালুর সাথে ভাড়া বাসায় বসবাস করতো। নিহতের বাবা তার মা কে বেশ কয়েক বছর পূর্বে ডিভোর্স দিয়ে অনত্র বিয়ে করে। অপরদিকে মা সৌদী প্রবাসী। শুক্রবার সকাল সাতটার দিকে নিহতের খালা নিজ কর্মস্থল গার্মেন্টসে চলে যায়। খালু ছিলো বাসার বাইরে। নিহত সুমাইয়া সকাল বেলা ঘুম থেকে উঠেছিলো। সকাল সাড়ে ৭ টার দিকে বাক প্রতিবন্ধি খালু বাসায় ফিরে এসে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করলে কোন সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহত সুমাইয়ার ঝুলন্ত লাশ।

এ বিষয়ে নিহত সুমাইয়ার বড় বোন রিমা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »