শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

চাঁ দাবাজির অভিযোগে গ্রে প্তার বিএনপি নেতার মুক্তি দাবি: বিএনপি নেতা-কর্মীদের বাঁধা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৮৪ Time View

সিদ্ধিরগঞ্জে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া এবং দল থেকে বহিষ্কৃত বিএনপি নেতা এসএম আসলামের মুক্তির দাবিতে রোববার (২৪ আগষ্ট) সকাল ৬টা থেকে সিদ্ধিরগঞ্জের মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর জ্বালানি তেল লোড-আনলোড এবং সরবরাহ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন। তবে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের তৎপরতায় সকাল ১১টা থেকে লোড-আনলোড ও তেল সরবরাহ কার্যক্রম স্বাভাবিক হয়।

বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সালাউদ্দিন বলেন, এসএম আসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে আমরা এই প্রতিবাদ সমাবেশ এবং কর্মবিরতি পালন করছি। আমরা দ্রুত তার মুক্তি চাই।

এদিকে জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন জ্বালানি তেল লোড-আনলোড এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সকাল থেকে পুলিশের সহযোগিতায় স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তৎপর হতে দেখা গেছে। তারা বলেন, জ্বালানি তেল রাষ্ট্রীয় সম্পদ। একটি মহল বর্তমান সরকারকে বিতর্কিত করতে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা তা হতে দেবোনা। নির্বাচনের আগ পর্যন্ত সর্বক্ষেত্রে আমরা এই সরকারকে সহযোগিতা করে যাবো।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন অর্ধদিবস কর্মবিরতির ডাক দিয়েছিল। কিছু সময় মেঘনা ডিপোর তেল লোড-আনলোড বন্ধ ছিল। পরে স্থানীয় নেতা-কর্মীদের তৎপরতায় জ্বালানি তেল লোড-আনলোড এবং সরবরাহ স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট রাতে বিএনপির এই নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ (২) ধারায় ডিটেনশনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। তাকে জাতীয়তাবাদি দল বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের আগে তিনি নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতির পদধারী ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »