মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

কাশিপুরে ডাইং কারখানায় বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৭ Time View

ফতুল্লার একটি ডাইং কারখানায় জেনারেটর রুমের পাইপ লাইন বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ হয়েছেন৷

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার কাশিপুরের উত্তর নরসিংপুরে জার্জিজ ডাইং কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রেরণ করেন।

দগ্ধরা হলেন- ফতুল্লার নরসিংপুরের হারুনের ছেলে মো. হায়দার (২৭) ও ফতুল্লার ভোলাইলের গোদ্দার বাজার এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে মিলন (২৩)।

আহতদের সাথে অবস্থান করা জার্জিজ ডাইং কারখানার শ্রমিক মো. সাগর জানান, হায়দার ও মিলনের সাথে তিনিও কাজ করতেন। হঠাৎ বিস্ফোরণে হায়দার ও মিলন দগ্ধ হয়। তাকে এখন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হায়দারের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তবে, মিলনের শরীরের পিঠের কিছু অংশ পড়েছে।

বিস্ফোরণের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছে ফতুল্লা ফায়ার স্টেশনের কর্মীরা।

ফতুল্লা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, জেনারেটর রুমের গরম বাতাস বের হওয়ার জন্য একটি পাইপ লাইন ছিল কারখানাটিতে। সেখান থেকে বিস্ফোরণ হয়েছে বলে আমরা ধারণা করছি। আমরা যাওয়ার আগেই আগুন নিয়েছে স্থানীয়রা। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »