সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি

আসল র‌্যাবের হাতে দুই ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ Time View

ফতুল্লায় র‌্যাবের এপ্রোন ও জ্যাকেট পরিধান করে প্রতারণার সময় ২ ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুর জেলার কচুয়া থানার হারিচাউল গ্রামের মো. গাফার উল্লার মেয়ে সালমা আক্তার সুরাইয়া (২৪) ও একই জেলার মতলব উত্তর থানার হাতিঘাট তর্কি গ্রামের মো. সৈয়দ আলী বেপারীর ছেলে আবু সাঈদ (৩০) ।

এসময় তাদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি র‌্যাব লেখা র‌্যাবের জ্যাকেট ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০’র সহকারি পরিচালক (মিডিয়া) এম জে সোহেল জানান, গ্রেপ্তারকৃত আসামিরা নারায়গঞ্জের ফতুল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকয় র‌্যাব পরিচয় বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ফতুল্লার ভুইঘর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »