রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায়

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার নামে প্র-তা-র-ণা: প্র-তা-র-ক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩১ Time View

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা–এর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রিয়াজ হোসেন (৩৭)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ডুবের দিয়া এলাকার আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ফতুল্লার খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মুহাম্মদ কামরুল ইসলাম ফতুল্লা থানায় করা এজাহারে উল্লেখ করেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি একটি মোবাইল নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও ট্রুকলারে জেলা প্রশাসকের পরিচয়ে নিজের নাম ‘ডিসি নারায়ণগঞ্জ’ হিসেবে প্রদর্শন করছিলেন। তিনি বিভিন্ন লোকজনকে চাকরির প্রলোভন দেখিয়ে বিকাশসহ নানা মাধ্যমে টাকা নিচ্ছিলেন।

অভিযান চলাকালে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, রিয়াজ হোসেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছবি ও নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় সরকারি কর্মচারী পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »