বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

৩০০ মিটার এলাকা কেঁপে ড্রেনে গ্যাস জমে বিস্ফো রণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৩৩ Time View

সিদ্ধিরগঞ্জ সিআই খোলার বউ বাজার এলাকার একটি ড্রেনে গ্যাস জমে তা আচমকাই বিস্ফোরিত হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে উঠেছে। ড্রেনের ৫ ইঞ্চি স্লাবগুলো উল্টে গিয়ে ভেতরের ধুলো-ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম জানিয়েছেন, “আমি এবং আমার দোকানে আরও দুই ক্রেতা বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ড্রেনের স্লাবগুলো প্রায় তিন ফুট উঁচুতে উঠে গেছে। আশেপাশের বিল্ডিংগুলো কেঁপে উঠেছে, আমরা সবাই ভয়ে চিৎকার করতে লাগলাম।”

এই ঘটনায় নূর ইসলাম (৫০) গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও দুই নারীও আহত হয়েছেন, যাদের নাম এখনো জানা যায়নি। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বাজার এলাকায় কম লোক থাকার কারণে হতাহতের ঘটনা ঘটেনি। তবে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে ছুটে বের হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল জানান, বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই দায়িত্বশীলরা ঘটনাস্থলে গেছেন। তিনি বলেন, “প্রত্যেক বছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। এবছর যথাযথভাবে পরিস্কার না করা হতে পারে এই ঘটনার কারণ। আমরা শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, “আমরা ঘটনাটি শুনেছি এবং পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »