শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

হাদী হ-ত্যা-র বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বি-ক্ষো-ভ মিছিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৫ Time View

ইনকিলাব মঞ্চের মূখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সর্বদলীয় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে জুম্মার নামাজের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিক্ষোভ মিছিলকারীরা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে জানিয়ে তার খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আলী আম্বর মুয়াজ, নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক আজহার উদ্দিন শুভ, এনজিপির কেন্দ্রীয় আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত, সদস্য সচিব দেওয়ান আলী, ছাত্রদল নেতা ইমন, ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সংগঠক ওমর সানি, জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম মুবিন, ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি আসাদুজ্জামান রাকিব, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি রিফাত ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শরীফ ওসমান হাদীর মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। কিন্তু তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং একাধিক অঙ্গ অকেজো হয়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। তার মৃত্যুতে দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »