শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সৎভাবে জীবনযাপন করার আহ্বান মেয়র আইভীর

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৩০ Time View

আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে এতোটুকু বলতে চাই, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। এটাই সব ধর্মের মূলমন্ত্র। তাই অর্থ বিত্তের লোভে আমরা যেন সৃষ্টিকর্তাকে ভুলে না যাই। সবাই সৎ পথে চলবেন, সৎ কর্ম করবেন। সৎভাবে জীবনযাপন করবেন। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নগরীর নাগবাড়ি এলাকায় সিটি কর্পোরেশনের অর্থায়নে সাত কোটি টাকা ব্যয়ে সাধু নাগ মহাশয় আশ্রম ভবন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এই আহবান জানান।

এ সময় মেয়র আইভী আরও বলেন, এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি হানাহানি করবেন না। আমাদের মধ্যে সহনশীলতা ও ভালোবাসা থাকা উচিত। আমিও যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে থাকতে পারি এই প্রত্যাশা করি।

আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি তারাপদ আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও মনিরুজ্জামান মনির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »