বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সোনারগাঁওয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩১৬ Time View

শুক্রবার (১৬ মে) সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে ‘সোনারগাঁওয়ের প্রত্ন সম্পদের বর্তমান পরিস্থিতি, সুরক্ষা ও সংরক্ষণ’-শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব লেখক রবিউল হুসাইন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহসভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উদিচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সাংবাদিক মোকাররম মামুন, এরশাদ হুসাইন অন্য, কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁও সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া বেগম, সংস্কৃতিকর্মী শামীমা নাসরিন, খাদিজা আক্তার মৌসুমী, পল্লবী সরকার, মো. রাশেদ ও ইসকান্দার আলী আলভী।

বৈঠকে সোনারগাঁওয়ের প্রত্ন সম্পদের বর্তমান পরিস্থিতি, সুরক্ষা ও সংরক্ষণ নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক কবি শাহেদ কায়েস।

এ সময় বক্তারা বলেন, সোনারগাঁ হচ্ছে প্রাচীণ বাংলার রাজধানী। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দশন। এসব নিদর্শন জরুরি ভিত্তিতে সুরক্ষা ও সংরক্ষণের আওতায় আনতে হবে। ইতিমধ্যে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধংস হয়ে গেছে। এখানকার প্রত্ন সম্পদগুলো সংরক্ষণ করে সোনারগাঁকে একটি পর্যটনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »