শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

সোনারগাঁওয়ের অ স্ত্র ধারী সেই বিএনপি নেতা গ্রেপ্তার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৭৭ Time View

এক সৌদি আরব প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাদাঁ না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে সোনারগাঁয়ের অস্ত্রধারী সেই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) রাতে তাকে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঐ নেতা সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও আমগাঁও এলাকার মৃত রেজাউল করিম ভূইয়ার ছেলে। এসময় তার কাছ থেকে তার লাইসেন্স করা বন্দুক ও ১০ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।

সোমবার (২৩ জুন) দুপুরে ভূক্তভোগী প্রবাসী সোহরাব হোসেনের দায়ের করা চাঁদাবাজি মামলায় তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সৌদি আরব প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুর এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন।

পরে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন সোহরাব হোসেনের কাছ থেকে ৫ লাখ টাকা চাদাঁ দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় রবিবার (২২ জুন) দুপুরে শাহজাহান ভূইয়ার নেতৃত্বে আলিফ ভূইয়া ও ফারজানা করিমসহ ১০-১২জনের একটি দল তাকে মারধর করে। এক পর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভূইয়া বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেয়।

এসময় তার স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় প্রবাসী সোহরাব হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়ার বন্দুক হাতে তর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। পরে রাতে পুলিশ আমগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, অস্ত্রধারী বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত লাইসেন্স করা বন্দুক ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২৩ জুন) আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »