বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

সেলিম প্রধানের মনোনয়ন পত্র বাতিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৭৯ Time View

রূপগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচিত ব্যক্তি সেলিম প্রধানের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাছাই বাছাই শেষে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগের অভিযোগ করেছে অন্য প্রার্থীরা। এ বিষয়ে তার আইনজীবী সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। ফলে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেলিম প্রধানের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

সেলিম প্রধানের আইনজীবী এড. মো. কামাল হোসেন বলেন, সকল প্রকার পেপারস দেওয়ার পরও মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আমরা হাইকোর্টে আপিল করবো। আশাকরি হাইকোর্টে সেলিম প্রধান মনোনয়নপত্র ফিরে পাবে।

জানাগেছে, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে আটক করেছিলো র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইন-শৃঙ্খলা বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। সেই সঙ্গে সেলিম প্রধানের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়। এসব মামলা বিচারাধীন রয়েছে। তবে সেলিম প্রধান জামিনে রয়েছেন।

একই সঙ্গে দুদকের এক মামলায় ২০২৩ সালের ৩০ এপ্রিল রায় দিয়েছেন আদালত। তাতে অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থ পাচারের দুই ধারায় সেলিম প্রধানকে চার বছর করে কারাদণ্ড দেন আদালত। যার সাজাভোগ শেষ হয়েছে। একই সঙ্গে এ সাজার বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেছেন, যা শুনানির অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »