সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ

সিদ্ধিরগঞ্জে বিস্ফো রণ: নিহ তের সংখ্যা বেড়ে ৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৯৬ Time View

সিদ্ধিরগঞ্জে টিনসেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় মারা যান সালমা বেগম (৩০), আর বেলা ১১টায় মারা যান তার স্বামীর ভাতিজি ও তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিলা আক্তার তিশা (১৭)। সে তানজিল হোসেনের মেয়ে। দুজনেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান জানান, সালমার শরীরের প্রায় ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও দগ্ধ হওয়ায় শুক্রবার দুপুর ১২ টার দিকে তিনি মারা যান। বেলা ১১টার দিকে মারা যান তানজিলা আক্তার তিশা। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

তিনি আরো বলেন, আসমার অবস্থা আশঙ্কাজনক। সে এখন লাইফ সাপোর্টে আছে। তার শরীর ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালী পুড়ে গিয়েছে। তার ১১ বছরের মেয়ে মুনতাহা (৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনা শুধুমাত্র আরাফাতের অবস্থার উন্নতি হয়েছে। সে ১৫ শতাংশ দগ্ধ ছিলো।

এর আগে মারা যান- ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, নানী তাহেরা আক্তার (৫৫), বাবা হাসান গাজী (৪০), শিশু কন্যা জান্নাত (৪)। নতুন করে মারা গেছেন হাসানের স্ত্রী সালমা বেগম (৩০), কলেজছাত্রী তানজিলা আক্তার তিশা (১৭)।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলার খন্দকার ভিলা নামে বাড়ির ভাড়াটিয়া কক্ষে বিস্ফোরণ ঘটে। নয়জন দগ্ধ হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »