শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মর দেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ Time View

সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে এ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল সোয়া ৩টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। নিহত আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ীর মৃত আ: সালাম তালুকদারের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের বড়ভাই আ. রব জানায়, আমার ভাই একজন বিদ্যুৎ মিস্ত্রি। বৃহস্পতিবার বিকেলে আসর নামাজের সময় খাওয়া-দাওয়া করে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। সকালে লোক মারফত জানতে পারি আমার ভাই রহিমের লাশ পড়ে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দেই। আমাদের ধারণা আমার ভাইকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। নিহতের স্ত্রী লিপি বেগম জানান, আমার স্বামী বিদ্যুতের কাজ করে সংসার চালাত। যারা আমার সন্তানদেরকে এতিম করেছে আমরা তাদেও সুষ্ঠু বিচার চাই।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ উজ্জামান জানান, মিজমিজি কালুহাজী রোড এলাকায় একটি লাশ পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনই নিহতের হাতে ও পায়ে চিহ্ন রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, নিহতের পায়ে পোড়া দাগের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ময়নাতন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »