শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বি স্ফোরণে দগ্ধ এক মাসের শিশুর মৃ ত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৪৪ Time View

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন মারা গেছে। রোববার (২৪ আগস্ট) ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর খবরটি বিকেলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. হাসান ও মা মোসা. সালমা বেগমসহ একই পরিবারের আরও সাতজন বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অন্তত দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জনৈক জাকির খন্দকারের টিনসেড বাড়ির একটি ভাড়াটিয়া ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরণ হলে ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় ঘরে ঘুমিয়ে ছিলেন শিশু ইমাম উদ্দিন, তার বাবা-মা এবং পরিবারের আরও কয়েকজন। মুহূর্তেই আগুনে তাদের শরীরের কাপড়ে আগুন ধরে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। পরে সবার অবস্থার অবনতি হলে তাদের দ্রুত ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছিলেন। এর মধ্যে শিশু ইমাম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মারা যায়। বাকিদের চিকিৎসা চলছে, তবে কয়েকজনের অবস্থা গুরুতর।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »