রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

সিদ্ধিরগঞ্জে ছিন.তাই.কালে গণ.পিটু.নিতে ১ জন নি.হ.ত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫৯ Time View

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক (২৭) নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। পথচারী ও সাধারণ লোকজন ছিনতাইকারীদের মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।

রবিবার (৮ মার্চ) ভোর ৬ টার সময় নাসিক ৯নং ওয়ার্ডের কড়ইতলা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে লিঙ্করোড দিয়ে অটোরিক্সাযোগে যাত্রীরা চলাচলের সময় একটি অটোর যাত্রীদের তিন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে তাদের গতিরোধ করে। যাত্রীদের টাকা মালামাল ছিনতাই করার সময় পাশ দিয়ে অন্য একটি অটো ছয়জন যাত্রী নিয়ে যাচ্ছিলো। যাত্রীরা ছিনতাইয়ের ঘটনাটি দেখে ফেলে। তাদের আর্তচিৎকারে পথচারী ও লোকজন এগিয়ে আসে। এ সময় তিন ছিনতাইকারীরা দৌড়ে পালানোর সময় ২ জন পালিয়ে যায়। এক ছিনতাইকারীকে লোকজন ধরে ফেলে। পরে চলন্ত পথচারী ও লোকজনদের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়। উত্তেজিত জনতা ছিনতাইকারীদের মোটরসাইকেল আগুন জ্বালিয়ে দেয়। তাৎক্ষনিক ভাবে নিহতের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি উপস্থিত হয়ে পুলিশ লাশ ও পুড়িয়ে দেওয়া মোটর সাইকেল পুলিশ উদ্ধার করেছে।

ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আতাউর জানান, পুলিশ ও সিআইডি উপস্থিত আছে। নিহতের লাশ ও পুড়িয়ে দেওয়া মোটর সাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »