সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ পুরিয়া হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আব্দুর রহিম (৩০), আবুল হাসান দরানী (৩৩) ও মো. নুর নবী (৪৫) এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০৫ পুরিয়া হেরোইনসহসহ মো. নাদিম (২২)’কে গ্রেপ্তার করা হয়। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।