সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২০৭ Time View

২৮ অক্টোবর ও ৪ নভেম্বর ঢাকায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ সফল করতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকাস্থ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সিদ্ধিরগঞ্জের ১০ টি ওয়ার্ডের নেতারা ঢাকায় শান্তি সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সফল করার অঙ্গীকার করেন।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, যুবলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান তার বক্তব্য বলেন, এটা আমাদের জীবন মরণের সমস্যা। এই সমস্যা থেকে আমাদের উৎরাইতে হবে। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। শামীম ওসমানকে আবারও সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। তাহলেই আমাদের নেত্রীর হাত শক্তিশালী হবে। আমরা আবারও ক্ষমতায় যাব। এটা আমি বলতে পারি, শেখ হাসিনা যা বলে তা তিনি করেন, বাঘে ধরলে ছাড়ে শেখ হাসিনা ধরলে ছাড়ে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »