বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জে অ স্ত্র ও গু লি সহ আজমীরি ওসমানের ক্যা ডা র গ্রে প্তা র

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮০ Time View

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ আজমীরি ওসমানের ক্যাডার আমির হোসেন সনেট (৩৬) ও তাঁর সহযোগী সজিব রায়কে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নাসিম ওসমানের ছেলে আজমীরি ওসমানের সশস্ত্র ক্যাডার ছিলো।

এর আগে ভোররাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আমির হোসেন সনেট নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোড়া পানির ট্যাংকি এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং সজিব রায় নারায়ণগঞ্জ সদর থানার নগর খানপুর এলাকার মৃত গোপাল রায় এর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৩টায় এসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আমির হোসেন সনেট ও সজিব রায়কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একট পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »