বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জে অগ্নিকান্ড: ১০টি দোকান ভস্মীভূত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ Time View

সিদ্ধিরগঞ্জে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা পৌঁনে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কমপক্ষে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। রবিবার দিবাগত রাত সোয়া ১টায় আদমজীর নতুন বাজার এলাকায় সবজি ও ফলের দোকানে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। সোমবার বিকেলে আগুনের এ নিশ্চিত করে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, আগুনে আনুমানিক ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আকস্মিকভাবে সবজি ও ফলের দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববতী দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌঁনে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ সময় ২০ লাখ টাকার মালামাল আগুন থেকে রক্ষা করা গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »