বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার

রূপগঞ্জে বেতন বকেয়ার দাবিতে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ Time View

রূপগঞ্জে গত মাসের বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এতে ব্যস্ত এই মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বরপা এলাকায় অবস্থিত বি.আর.আই ব্রাদার্স নামের একটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে আসেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ পরিদর্শক সেলিম বাদশা জানান, প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। কারখানাটির প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক গত মাসের বেতন এখনো পাননি। কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় দুই শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে সড়ক অবরোধে অংশ নেন।

তিনি বলেন, “কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ব্যাংক বন্ধ থাকায় বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। আগামী সোমবার সব বকেয়া পরিশোধ করা হবে বলে তারা আশ্বাস দিয়েছে। শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক চলছে।”

সড়ক অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান সেলিম বাদশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »