বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল আলম, পূর্বাচল অঞ্চলের সহকারী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল, প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান, উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, ভুলতা ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াসহ আরো অনেকে।

সভায় মাদক, বাল্য বিয়ে, যৌতুক নিরসনসহ সড়ক-মহাসড়কে উচ্ছেদ অভিযানের বিষয়টি স্থান পায়। এছাড়াও চুরি, ডাকাতিক, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষন, হত্যা রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়।

উল্লেখ্য, গত ৩ মাসে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মাদক, মারামারির ঘটনায় রূপগঞ্জ থানায় ১২৮টি মামলা রুজু হয়েছে। তবে বিগত দিনের তুলনায় মাদক ৭০ ভাগ কমে এসেছে বলে বক্তারা দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »