সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আমলাপাড়া আদর্শ স্কুলে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয় আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা

রূপগঞ্জের জমি দখলের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২০৪ Time View

রূপগঞ্জে এলাকায় সন্ত্রাসী ও ভূমিদস্যু কর্তৃক কৃষকের কাঁচা ধানসহ মাটি কেটে নেয়া, কিছু কিছু জায়গায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালুভরাট করার প্রতিবাদে ও মাটিকাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী জমির মালিক ও জেলার আইনজীবীরা। বুধবার (৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিক আহম্মেদ, নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের সাবেক কোষাধ্যক্ষ সিনিয়র আইনজীবী এ্যাড. হাফিজ মোল্লা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড. কাজী আব্দুল গাফফার, নারায়ণগঞ্জ বারের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড.আব্দুস সামাদ মোল্লা, এপিপি মো. ইসরাফিল, এপিপি জাহাঙ্গীর দেওয়ান, এপিপি নিজামুদ্দিন, এপিপি ফারুক নয়ন, এপিপি শাহাজাদা দেওয়ান, ভুক্তভোগী কৃষকগণ।

মানববন্ধনের বক্তারা বলেন, রূপগঞ্জ থানার অন্তর্গত কায়েতপাড়া ইউনিয়নে আবাসন প্রকল্পের নামে জমি ক্রয় না করে সম্পূর্ণ বেআইনী ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ফেলে ফসলী জমি, খেলার মাঠ, রাস্তাঘাট ভরাট করে ফেলার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানাই।

বক্তারা আরো বলেন, প্রায় ৮ হাজার হেক্টর জমি ভূমিদসু্যুরা অবৈধভাবে বালু ভরাটের মাধ্যমে দখল করা হয়েছে। জমির মালিককে না জানিয়ে কোন ক্ষতিপূরণ না দিয়ে জমিতে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে। এমনকি জমির মালিকদের কাঁচা ধান পাকার সুযোগ না দিয়ে ফসলি জমির ওপর আধুনিক মেশিন ভেকু লাগিয়ে দ্রুততার সাথে প্রশস্ত পাকা রাস্তা নির্মাণ করা হচ্ছে। যা বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান বিরোধী বলে অভিযোগ করেন। পরে ৯টি দাবি উল্লেখ করে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্মারকলিপি গ্রহণ করে কৃষকদের জমিতে অবৈধভাবে মাটিকাটা ও বালু ভরাট বন্ধের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »