বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

ভোক্তার অভিযানে সিদ্ধিরগঞ্জে ৪ দোকানীকে জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৪৪ Time View

সোমবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ অভিযান চালিয়েছে। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় খাজা কাঁচাবাজারের একটি সবজি দোকানী ও ৩ টি মুরগির দোকানীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য বিল্লাল হোসেন রবিন, ক্যাব সদস্য আবু সাঈদ পাটোয়ারী রাসেল ও জেলা পুলিশের একটি টিম।

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, এসময় বাজার মনিটরিং করা হয় এবং ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »