রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

বুড়িগঙ্গা নদীতে লঞ্চের সঙ্গে সং-ঘর্ষে বাল্কহেড ডুবি: সাঁতরে তীরে উঠলো ৫ শ্রমিক

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ Time View

ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি লঞ্চের সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বালুবাহী বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডে থাকা ৫ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে অভিযান শুরু হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের পাগলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলামুখী বোগদাদীয়া-১৩ লঞ্চটির সঙ্গে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা একজন জানায়, নদী পারাপার হওয়ার সময় আমি দূর্ঘটনাটি দেখি। সাথে সাথে আমার মুঠোফোনে ঘটনাটির ভিডিও ধারণ করি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বাল্কহেড ডুবির ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির উপরে উঠে যায়। বাল্কহেডটি ডুবে যেতে দেখে শ্রমিকরা তখন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।

নৌ পুলিশের পাগলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, বাল্কহেডে থাকা ৫ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি সন্ধ্যা সোয়া ৫টায়ও উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। বাল্কহেডের লোকজন জানিয়েছেন সোমবার তারা উদ্ধার অভিযান চালাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »