সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

বিএনপি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় : আধ্যাপক মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩৯ Time View

বিএনপি বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। যেখানে প্রতিটি মানুষের সমান মর্যাদা থাকবে। শিক্ষা, চিকিৎসা, ভোটের অধিকার, কাজের অধিকার থাকবে। এই লক্ষ্য নিয়েই তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন।

তিনি বলেন, এদেশে বিরোধী নেতা-কর্মীদের গুম,খুন করে দেশের সম্পদ লুট করে, দেশকে বিদেশের কাছে ঋণগ্রস্ত করে শেখ হাসিনা চোরের মত এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছে। আর খালেদা জিয়া এদেশের লাখো মানুষের ভালোবাসা এবং দোয়া নিয়ে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছেন। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো অপরাধে ৬ বছর কারাগারে রেখেছিলেন। খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখে হত্যা করতে চেয়েছিল হাসিনা। হাসিনার তুলনা শুধু ফেরাউন নমরুদের সাথেই করা যায়। সে এখন ভারতে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ তার বিচার করবেই।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের সানাড়পার এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফের সভাপতিত্বে এসময়ে আরো বক্তব্য রাখেন,থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা আফজাল হোসেন, রাকিবুল দেওয়ান, যুবদল নেতা মো: সোহেল, ছাত্রদল নেতা মেহেদী ফারহান প্রমূখ।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »